উইকএন্ড এ ফিরছে বৃষ্টি, শেষের বর্ষায় ফের ভিজবে শহর, পণ্ড হয়ে পারে সপ্তাহান্তের পুজোর শপিং

সপ্তাহের শুরুর কদিন গরমের কামব্যাক বেশ জ্বালাতন করেছে রাজ্যবাসী দের। কিন্তু মাঝের কয়েকদিন রেস্ট নিয়ে ফের কামব্যাক করতে চলেছে বৃষ্টি। তবে একদিন নয়, টানা কয়েকদিন দিন ধরে চলবে দের একবার বৃষ্টির শো। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উইকেন্ডে জমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত তৈরি হবে ২৯ সেপ্টেম্বর শুক্রবার। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর এর পরোক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম। স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামিকাল বিকেল পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

উইকএন্ড এ পুজোর শপিংয়ের প্ল্যান কিন্তু জলে ভাসতে পারে

শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তাই পুজোর বাজারে ভাঁটা পড়তে পারে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গের বৃষ্টি কমবে বলে জানা গেছে

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়।

পুজোর আগে বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের

পুজোর আর বাকি মাত্র দিন কুড়ি বাইশ মত। সারা সপ্তাহের কাজ সেরে সপ্তাহ অন্তে কেনাকাটা করতে বের হন প্রায় সকলে। আর এদিকে বিক্রেতারাও সেই মত দারুন একটা বিক্রি হবার আশায় পসার সাজিয়ে বসেন। কিন্তু সপ্তাহ শেষ যদি এমন বৃষ্টি হয় তাহলে হয়তো আর কেনাকাটা সেই ভাবে করতে বেরোতে পারবেন না মানুষজন।

আর এই সপ্তাহে তো উইকএন্ড আবার তিনদিন ব্যাপী, শনি রবি বার এমনিতে ছুটি থাকলেও, সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি ছুটি রয়েছে। আর এই ছুটি তেই কেনাকাটা বেশি হওয়ার কথা। কিন্তু এই পথে ভিলেন রূপে অবতীর্ণ হচ্ছেন বৃষ্টি।