হোয়াটসঅ্যাপ এর মতন সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো প্রতিনিয়তই আপডেট দিয়ে তাহলে ইউজার দের। এর ফলে অ্যাপ টিতে নতুন কিছু ফিচার যোগ হয়। এবং সাথেই ইউজারদের সিকিউরিটি বজায় থাকে। এরকমই হোয়াটসঅ্যাপ এর নতুন একটি ফিচার হলো “চ্যানেল”।
তা কি হয় এই চ্যানেলে ? আসলে চ্যানেল হলো একটি একমুখী ব্রডকাস্টিং পরিষেবা যা জয়েন করলে কোনো সেলিব্রিটি, প্রতিষ্ঠান, রাজনৈতিকবিদ বা অন্য যে কোনো ব্যক্তি অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবেন (যদি সাধারণ মানুষ সেই চ্যানেল টি ফলো করেন)।
মোদীর পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী
গত সপ্তাহে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীও এই অত্যাধুনিক প্রযুক্তির সাথে নিজেকে যুক্ত করেছেন। আম আদমির কাছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে তার এই উদ্যোগ। ইতিমধ্যে তার প্রায় 7 মিলিয়ন ফলোয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ এ। আবার এক সপ্তাহ যেতে না যেতেই মোদীর পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিভাবে খুঁজে নেবেন তাদের জেনে নিন
এই পদ্ধতিতে কাউকে খুঁজে নিয়ে ফলো করা অত্যন্ত সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে আপডেটস অপশনে যেতে হবে। সেখানে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করতে হবে। আপনি যাকে ফলো করতে চান, সেখানে ক্লিক করতে হবে।


কি সুবিধা পাবেন আপনি ফলো করলে
আপনি যাকে ফলো করবেন তার নিত্য দিনের আপডেট আপনি দেখে নিতে পারবেন মেটার এই নতুন ফিচারের মাধ্যমে। তবে এই ফিচার কিন্তু এক তরফা, আপনি কেবল তাদের আপডেট দেখতে পারবেন। কমেন্ট কিন্তু করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি আপনার প্রতিক্রিয়া অবশ্যই জানাতে পারবেন এই ফিচারে। কেউ কিছু পোস্ট করলে সেই পোস্টে আপনি আপনার রিয়াকশন জানাতে পারবেন তৎক্ষণাৎ।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!