তিনি মাঝমধ্যেই বিচারপতিদের রায়, তাঁদের পর্যবেক্ষণ নিয়ে নানা কটূ কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানা সমালোচনা করা হয়। তবে রেশ ফুরিয়ে যেতেই আবার বিচারপতিদের নিশানা করে নানা আপত্তিকর কথা বলেন তৃণমূল এর মুখপাত্র কুণাল ঘোষ। তবে এবার একেবারে কার্যত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল ।
আসলে গত ২২ সেপ্টেম্বর কোভিডে মৃত এক ব্যক্তির ক্ষতিপূরণের মামলায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, জনৈক এক ভাইপো আছেন, যার বাড়ি চারতলা। কোভিডে মৃত্যুর পরেও চাকরি হয় না। অথচ ভাইপোর বাড়ি কোটি টাকার। কোথা থেকে আসে এত টাকা?
![]()
আর বিচারপতির এই “ভাইপো” মন্তব্যের পরেই বরাবরের মতোই রণক্ষেত্রে নামেন কুণাল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, বিচারপতির চেয়ারে বসে যা ইচ্ছে বলা যাবে? রাজনীতি করা যাবে? গাঙ্গুলি ইস্তফা দিয়ে রাজনীতি করুন।
“..তাঁর নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশিত হয়ে যাচ্ছে। মনে নেই কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাদের জ্যোতিবাবু যখন ছিলেন, তখন চন্দন বসুকে নিয়ে কী কী কেলেঙ্কারি হয়েছিল। আপনার ক্ষমতা থাকলে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে আসুন” এমনটা লেখেন কুণাল।
বিচারপতি গঙ্গোপাধ্যায় নাহয় ওনার আসনে বসে “ভাইপো” মন্তব্য করেছেন কিন্তু প্রশ্ন এখন এটি উঠছে যে শাসক দলের মুখপাত্রর মতন হাইভোল্টেজের একটি পদে বিরাজমান থেকে শ্রী কুণাল ঘোষ কি সরাসরি বিচারপতির নাম উল্লেখ করে এই ভাবে মন্তব্য পেশ করতে পারেন?
যদিও এই কিন্তু প্রথম নয়, এর আগেও কুণাল নানান সময় নানা মন্তব্য করেছেন বিচারপতির মন্তব্য নিয়ে। কিন্তু এই বারে তিনি একটি বেশি কাদায় পরে গেলেন। কারণ বিচারপতিদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য নিয়ে তরুণজ্যোতির মামলা অন্যদিকে মোড় নিল। জনস্বার্থ মামলা করার অনুমতি দিল আদালত। তবে, কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয় কি না সেটাই দেখার।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!