বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, পুজোর পর থেকে আর ব্যবহার করতে পারবেন না আপনার প্রিয় এই চ্যাটিং অ্যাপ টি।

হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শিরোনামে উল্লিখিত কথাটিতে কোনো ভুল নেই। আসলেই বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। আর ব্যবহার করতে পারবেন না পছন্দের এবং ব্যবহারে সহজতর এই সোশ্যাল মিডিয়া চ্যাটিং এপ্লিকেশনটি। কিন্তু এটা কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য? আর কেনই বা বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ? জেনে নিন সব তথ্য এই পুরো আর্টিকেল টি পড়ে।

কাদের জন্য বন্ধ হবে হোয়াটসঅ্যাপ?
নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড পুরনো অপারেটিং সিস্টেমে আর চলবে না হোয়াটসঅ্যাপ।

কেনো বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ জেনে নিন
অন্যান্য সব মোবাইল এপ্লিকেশন এর মতন কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য, ইউজারদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়। যেমন সম্প্রতি হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার যুক্ত হয়েছে “চ্যানেল” নামে। অর্থাৎ এখানে যেকোনো ব্যক্তি বা সংস্থা নিজের নামে এখানে একটি চ্যানেল তৈরি করে সকলের সাথে যোগাযোগ রাখতে পারেন , নিজের পরিচিতি বাড়াতে পারেন।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 4.1 বা তার থেকেও পুরনো ভার্সন-এ ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ।

কোন কোন ফোন গুলি এই তালিকা ভুক্ত জেনে নিন

সকলের ফোন কিন্তু এই তালিকায় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাই আসুন আমরা জেনে নেই সম্পূর্ণ তালিকা।


যেই সকল ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না সেগুলো হলো:Samsung Galaxy Tab 10.1, Asus Eee Pad Transformer, Acer Iconia Tab A5003, Samsung Galaxy S, HTC Desire HD, LG Optimus 2X, Sony Ericsson Xperia Arc3 Nexus 7, Samsung Galaxy Note 2, HTC One, Sony Xperia Z, LG Optimus G Pro, Samsung Galaxy S2, Samsung Galaxy, HTC Sensation, Motorola Droid Razr, Sony Xperia S2, Motorola Xoom ইত্যাদি।


আপনার ফোনের নামও যদি থেকে থাকে এই তালিকায় তাহলে আজকেই আপডেট ফোন ব্যবহার করুন যাতে আপনার প্রিয় এপ্লিকেশন গুলি ব্যবহার থেকে বঞ্চিত না হয় জন্য। কারণ 4.1 বা তার থেকেও পুরনো অপারেটিং সিস্টেম এখনও অনেকের ফোনে রয়েছে। সেক্ষেত্রে একাধিক অ্যাপ কাজ করা বন্ধ করবে। ফলে ইউজারদের তড়িঘড়ি আপডেট করতে হবে। কারণ বেশ কিছু এপ্লিকেশন কিন্তু শুধু টাইম পাশের জন্যই ব্যবহার হয়না, বরং বেশ গুরুত্বপূর্ণ কাজে সাহায্যও করে থাকে।