বোন পরিণীতির জীবনের শ্রেষ্ঠ দিনে অনুপস্থিত দিদি প্রিয়াঙ্কা, পারিবারিক অশান্তি কি তবে আসল কারণ?

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সাত পাকে বাধা পরতে চলেছেন আম আদমি পার্টির যুব এমপি রাঘব চাড্ডার সাথে। ২৪ সেপ্টেম্বর রাজস্থান উদয়পুর এর লীলা প্যালেসে বিবাহ সম্পন্ন হবে পরিনীতি রাঘবের। ২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। তার পর পার্টিস লাইক নাইন্টি অর্থাৎ নব্বইয়ের দশকের আদলে থাকছে একটি থিম পার্টির ব্যবস্থাও। সেই দিনই হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’।

মাস কয়েক আগে পরিনীতি রাঘবের বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এখন তার বিয়েতে থাকতে পারছেন না প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া স্টোরি দেখে বোঝা যাচ্ছে তিনি এই মুহূর্তে মার্কিন যুক্ত রাষ্ট্রেই আছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজের বোন টিশা এবং রাঘব কে বিবাহের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে পরিণীতি এবং রাঘবের জন্য একটি পোস্ট শেয়ার করে বলেছেন, ‘আমি আশা করি তোমার জীবনের এই বড় দিনটা খুব ভাল কাটুক, আনন্দে কাটুক, জীবন সুখে ভরে উঠুক।‘ এই পোস্টের পাশাপাশি, তিনি পরিণীতি-রাঘবকে #newbeginnings লিখে ট্যাগও করেছেন।

এদিনের অনুষ্ঠানে যদিও প্রিয়াঙ্কার একার নয় বরং স্বামী নিক জোনাস এবং জন্য মালতী মেরি চোপড়া জোনাস এর ও আসার কথা ছিল। কিন্তু সব আশাতেই এখন জল পরে গেছে।

কেন এলেন না প্রিয়াঙ্কা

সবাই মনে করছেন না আসার কারণ হিসেবে প্রিয়াঙ্কা কাজ কেই “অজুহাত” হিসেবে উল্লেখ করবেন। কিন্তু কাজই কি আসল কারণ নাকি অন্য কিছু আছে তলে সেটা এখনো সঠিক ভাবে জানা যায়নি। তবে সঠিক ভাবে জানা না গেলেও পারিবারিক অশান্তি কে কারণ বলে ধরা হচ্ছে।

আসলে জোনাস পরিবারের বড়ো ছেলে জো জোনাস ও তার স্ত্রী সোফ টার্নারের মধ্যে ঝামেলা চলছে সেই কারণেই কি নিজের বোনের বিয়েতে অনুপস্থিত পিগি চপস তা জানা যায়নি।