তবে কি সত্যিই মা হতে চলেছেন ক্যাট? গণপতি উৎসবে অনুপস্থিতি জল্পনার আগুনে ঘি ঢালছে

বলিউডের ড্যাজলিং কুইন ক্যাটরিনা কাইফ সবে মাত্র বছর দুই হয়েছে ভিকি কৌশলের সঙ্গে ঘর বেঁধেছেন। এই বছর দুইয়ের মাঝেই অনেক বার তিনি অন্তঃসত্ত্বা এমন জল্পনা শোনা গেছে টিনসেল টাউনে। কিন্তু পরে তার কোনো মজবুত খবর পাওয়া যায়নি।

সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ উৎসবে গোটা বলিউড উপস্থিত থেকে চাঁদের হাট বসিয়েছিল। তারা খচিত উৎসবের মাঝে বলিউডের অন্যতম বিউটি ক্যুইন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অনুপস্থিতি একটি জল্পনা উস্কে দিচ্ছে।

আসলে হয়েছে কি বলি পাড়ায় বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। আবার তিনি অনুপস্থিত ছিলেন আম্বানি পরিবারের গণপতি উৎসবে। আর তাতেই জল্পনার আগুনে ঘি পরেছে।

তবে ক্যাটরিনা অনুপস্থিত থাকলেও ভিকি কিন্তু উপস্থিত ছিলেন তারাদের ভিড়ের মাঝে। কিন্তু ক্যাটের অন্তঃসত্ত্বার বিষয়ে যখন কথা উঠছে, তারকা দম্পতি কিন্তু কিছু স্বীকার করতে নারাজ বা বলা যায় তাদের মোড এখন স্পিকটি নট।

কাজের ফ্রন্টের দিকে তাকালে ক্যাটরিনা সামনেই সলমন খানের বিপরীতে “টাইগার থ্রি” তে স্ক্রিন শেয়ার করবেন। এমনও বলা হচ্ছে তিনি নাকি টাইগার থ্রির প্রমোশনে এসেই নাকি সুখবরটি দেবেন।