বলিউড সেলিব্রিটির বিবাহ অনুষ্ঠান আর তাতে কিছু চমক থাকবে না হয়। বেশ কিছু তারকা দম্পতির মতোই পরিণীতি এবং রাঘবেরও বিবাহ হতে চলেছে রাজস্থানেই। চলতি বছরের মে মাসের ১৩ তারিখে তারা বাগদান সম্পন্ন করেছিলেন। আর সম্প্রতি বিয়ের প্রস্তুতি তে ব্যস্ত অভিনেত্রী পরিণীতি চোপড়ার একটি ভিডিও ও সামনে আসে। সেখানে অবশ্য তিনি ছবি শিকারি দের ওপর একটু চটেই গেছিলেন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন তথা বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা 24 সেপ্টেম্বর উদয়পুরে সাত পাকে বাঁধা পরতে চলেছেন। তাদের বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। খুব রাজকীয় কায়দায় হতে চলেছে অভিনেত্রী ও আপ নেতার বিয়ে। উদয়পুরের পাশাপাশি দিল্লিতেও এই দম্পতির কিছু অনুষ্ঠান হওয়ার কথা। গতকাল দুজনের মেহেন্দি অনুষ্ঠান হয়েছে, যার ছবি ভাইরাল হয়েছে ।

বিয়ের প্রস্তুতি সম্পন্ন
অভিনেত্রীর বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। পরিণীতির বাড়ি আলোকসজ্জায় সজ্জিত, নববধূর রং তার বাড়ির গায়েও লেগেছ। আবার অন্য দিকে রাঘবের বাড়িটাও যেনো চকচক করছে। এর আগে, 13 মে দিল্লিতে পরিণীতি এবং রাঘবের রোকা অনুষ্ঠান হয়েছিল, যাতে উভয়ের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা অংশ নিয়েছিলেন। তার রোকা অনুষ্ঠানের পর তার মিস ওয়ার্ল্ড দিদি তাকে সোশ্যাল মিডিয়াতে “অভিনন্দন টিশা” বলে অভিবাদন জানান। বলে রাখি টিশা পরিণীতির বাড়ির নাম। প্রিয়াঙ্কা তাকে ওই নামেই সম্মধন করেন।

কখন এবং কি ফাংশন সঞ্চালিত হবে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 23 সেপ্টেম্বর সকাল 10টায় শুরু হতে চলেছে পরিণীতির চুড়া অনুষ্ঠান। বিকেলে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। ‘লেটস পার্টি লাইক 90’ থিমে সজ্জিত হতে চলেছে উভয়ের পরিবার। এই দুই পরিবার সন্ধ্যায় সঙ্গীতের সাথে তালে তাল মেলাবে। এই অনুষ্ঠানটি উদয়পুরের তাজ লেক প্যালেসে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পরিণীতি এবং রাঘব 24 সেপ্টেম্বর লীলা প্যালেসে বিয়ে করবেন, যেখানে সন্ধ্যায় একটি সংবর্ধনাও অনুষ্ঠিত হবে। মনীশ মালহোত্রার সাজে সজ্জিত বধূ হতে চলেছেন পরিণীতি চোপড়া। পরিণীতির লুকে কি নতুনত্ব থাকে সেটি দেখার জন্য তার ফ্যানেরা অধীর আগ্রহে আছেন।

রাঘব পরিণীতির বন্ধুত্ব
এই বছরই পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘবের সাথে তার বিবাহের কথা ঘোষণা করেন। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, পরিণীতি এবং রাঘব লন্ডনে পড়াশোনা করেছেন। এবং তারা একে অপরের দীর্ঘদিনের বন্ধু। 2014 সালে Vouge এর একটি রিপোর্ট অনুসারে, পরিণীতি ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, অর্থ এবং অর্থনীতিতে ট্রিপল অনার্স ডিগ্রি অর্জন করেছেন। লন্ডনে পড়ার সময় এই দুজনের পরিচয় হয়। একটি সাম্প্রতিক ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে, রাঘব চাড্ডা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) তে পড়াশোনা করেছেন, তারপরে তিনি ভারতে ফিরে আসার আগে লন্ডনে একটি বুটিক সম্পদ ব্যবস্থাপনা ফার্ম স্থাপন করেছিলেন। মে মাসের বাগদান অনুষ্ঠানের পরে তাদের অনেক জায়গা তেই একসাথে ঘুরতে দেখা গেছে। দীর্ঘদিনের এই বন্ধুত্বের জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, আমাদের পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!