বিড়ম্বনায় পরলেন বাবর আজম, এশিয়া কাপ শেষ হতেই খাচ্ছেন জেলের হাওয়া !!

সবেমাত্র শেষ হল এশিয়া কাপের আসর। এই বছরে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে ৮ম বারের মতো ট্রফি নিজের নামে করেছে ভারত। ফাইনালে একটি হাড্ডাহাড্ডি মোকাবেলার আশা করা হয়েছিল, কিন্তু সকলের সইয়ে আশায় জল ঢেলে দেন মোহাম্মদ সিরাজ। এই ম্যাচে সিরাজ এক ওভারে ৪ উইকেট নেন। আর সিরাজের এই পারফর্মেন্সের ভিত্তিতে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপের মঞ্চে চিরপপ্রতিদন্ধি ভারত-পাকিস্তান মোট দুইবার মুখোমুখি হয়েছিল। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় এবং দ্বিতীয় ম্যাচ বিরাটও রাহুলের জোড়া ১০০ রানের ভিত্তিতে নিজের দখল রাখে ভারত। তবে ওয়ানডেতে নাম্বার ওয়ান দল পাকিস্তান এইবারের এশিয়া কাপে তাদের ফ্যান্সদের নিরাস করেছে। প্রথমে ভারতের কাছে ২২৮ রানের বিরাট হার। তারপর শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া। নিজেও ব্যাটে বলে বিরাট প্রদর্শন করতে পারলেন না কেবল নেপালের মত নতুন টিমের বিরুদ্ধে ১৫২ রানের ইনিংস ছাড়া। এককথায় বলা যায় পাক অধিনায়ক বাবির আজমের সময় টা যেনো ভালো যাচ্ছে না।

এশিয়া কাপ চলার মাঝের ওয়ানডের ব্যাটারদের ক্রম তালিকা প্রকাশিত হয়। যাতে এখনও নম্বর এক স্থানেই নিজেকে অটল রেখেছেন বাবর। কিন্তু তাও তাকে বেশ সমস্যার সম্মুখীন হতে হলো এশিয়া কাপের খারাপ প্রদর্শন এর জন্য।

পাক অভিনেত্রী সহর শিনওয়ারী  তাঁর দেশের ক্রিকেট দলের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি বাবর আজমদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা দেশে মানুষদের আবেগ নিয়ে খেলছেন। তাঁর কথায়, “দেশের মানুষের আবেগকে নিয়ে খেলেছেন বাবরেরা, যা মোটেই গ্রহণযোগ্য নয়।” আর তাই বাবর এবং তাঁর দলের বিরুদ্ধে FIR দায়ের করবেন তিনি।

বাইশ গজের মধ্যে পাক পরাজয় যেনো কিছুতেই মানতে পারছেন না এই অভিনেত্রী সহ আরও প্রাক্তন ক্রিকেট তারকারা।  ২০১৪ সালে “শের সওয়া শের” নামক কমেডি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ের জগতে হাতেখড়ি করা এই পাক অভিনেত্রী।যদিও অভিনয় ছাড়াও নিজের বয়ানের কারণে সবসময় খবরের শিরোনামে থাকেন।

অবশ্য এর পরে তিনি একটি মর্নিং শো করেন, জার হাত ধরেই বেশ পরিচিতি লাভ করেন সহর। আর এখন আরো একবার পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা করে লাইমলাইটে এলেন তিনি। দেশের দল ভালো প্রদর্শন করতে পারেনি বলে সমালোচনা করে তাদের মনোবল দুর্বল করা বাঞ্ছনীয় বিষয় বলে বিবেচিত হওয়া উচিত না। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। সেখানে সক্রিয় অংশগ্রহণ করতে চলেছে পাক ক্রিকেট দল। এখন তাদের পারফরম্যান্স কেমন থাকে তা তো সময়ই বলবে। তবে ভারতে আসার গ্রিন সিগনাল পেয়েগেছে পাক দল।

 

আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য প্রায় সব টিম তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তবে পাকিস্তান এখনও তাদের দল ঘোষণা করে নি। দল ঘোষণার শেষ তারিখ আগামী ২৮ই সেপ্টেম্বর। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপের দল থেকে বাদ পরছেন ফরজ জামান। একটি ম্যাচ ছাড়া কোনও খেলোয়াড়ই এইবারের এশিয়া কাপের মঞ্চে নিজেদের মেলে ধড়তে পারেনি। আর যেই কারণে দল থেকে বাদের খাতায় নাম থাকবে অনেক খেলোয়াড়ের। এশিয়া কাপ চলাকালীন চোটের কবলে পড়েন নাসিম শাহ। আসন্ন বিশ্বকাপের দল থেকেও বাদ পরতে পারেন তিনি বলে খবর।