অমঙ্গল এড়াতে বিশ্বকর্মা পুজোর দিন নজর রাখুন এই বিশেষ দিক গুলিতে, আর দেবতাকে করে তুলুন প্রসন্ন !!

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বিশ্বকর্মা দেবতা পূজিত হন ভাদ্র কৃষ্ণপক্ষ সপ্তমী তিথিতে । প্রতিবার মূলত ১৭ সেপ্টেম্বর পুজো পরলেও এবার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার। হিন্দুশাস্ত্র অনুসারে বিশ্বকর্মা হলেন ইঞ্জিনিয়রিং তথা প্রকৌশলী, যানবাহন ও যন্ত্রের দেবতা। পুরাণ মতে ব্রক্ষ্মাদেবের পুত্র হলেন বিশ্বকর্মা। যিনি সমস্ত বিশ্বব্রক্ষ্মাণ্ডের নকশা তৈরি করে ছিলেন। যেখানেই যন্ত্রের ব্যবহার হচ্ছে সেই সকল স্থানেই পুজিত হন বিশ্বকর্মা।আজ কলকারখান থেকে শুরু করে বিভিন্ন অফিস, ছাপাখানায় ধুমধাম করে পালিত হচ্ছে এই পুজো। কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান সর্বত্র পুজিত হন তিথি। এছাড়াও সাধারণ মানুষও বাড়িতে থাকা বিভিন্ন যানবাহন পুজো করেন আজ। ফুলমালা দিয়ে সাজিয়ে তোলেন। অনেক জায়গায় ত পুজোর সাথে ধুমধাম করে পুজোর সাথে জমজমাট খাওয়াদাওয়ার আয়োজনও থাকে।

তবে আজ এই পুজোর দিনটি শুধু উৎসবের মতো করে পালন করলেই হল না। সঠিক নিয়ম মেনে পুজো করতে হবে আজ। পুজোর দিন অবশ্যই মাথায় রাখতে হবে কয়েকটি বিশেষ টিপস। পুজোর দিন বিশেষ নজর দিতে হবে বাস্তুর দিকে। হয়তো এই দিক গুলিতে বিশেষ নজর না দিলে অজান্তেই আপনার অমঙ্গল হতে পারে। তাই আসুন একে একে দেখে নেই কি সেই সব টিপস।

সকাল সকাল স্নান সেরে নিন

বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল স্নান সেরে নিন। এদিন স্নানের জলে কালো তিল মেশাবেন। কালো তিল মেশানো জলে স্নান করলে উপকারত হবেন আপনি। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

পরিষ্কার রাখুন সারা বাড়ি:

সারা বাড়ি পরিষ্কার করুন। পুজোর দিন বাড়ি অপরিষ্কার রাখা একেবারেই চলবে না। প্রয়োজন নেই এমন জিনিস ফেলে দিন বাড়ি থেকে। এমন ধরনের দ্রব্য থেকে তৈরি হতে পারে নেতিবাচক এনার্জি। যা সংসারের জন্য মোটেও সুখের নয়।


বিশ্বকর্মা দেবকে তুষ্ট করতে নৈবেদ্য সাজান এই বিশেষ উপকরণ দিয়ে:
আজ বিশ্বকর্মা পুজোয় নৈবেদ্যতে অবশ্যই সাদা রঙের মিষ্টি এবং একটি হলুদ ফল ও ফুল রাখুন। এছাড়াও দিতে পারেন বাতাবি লেবু। এতে দেবতা প্রসন্ন হয়ে আপনার ওপর জরিপ দৃষ্টি দেবেন।

কাশ ফুল নিবেদন করুন:
শরৎ এর শুরুতেই চারিদিক কাশ ফুল ভরে যায়। তবে আপনি কি জানেন দেবী দুর্গা ছাড়াও বিশ্বকর্মা দেবকে কাশ ফুল নিবেদন করলে পেতে পারেন বিশেষ লাভ। আজ বিশ্বকর্মা পুজোয় কাশ ফুল নিবেদন করুন। এতে দেবতা প্রসন্ন হন। শুনতে তুচ্ছ হলেও এমন সব গুরত্বপূর্ন উপদেশ মেনে চলুন।


ঘুড়ির উৎসব:
বিশ্বকর্মা পুজোর দিন অনেক জায়গায় ঘুড়ির উৎসব হিসেবে পালিত হয়। এমনকি খোদ রাজধানী কলকাতায় আজ ঘুড়ির উৎসব। আজ পুজোর দিনে ঠাকুরকে ঘুড়ি দিন। আর সেই ঘুড়ি ভুলেও ফেলে দেবেন না। তা আপনার ব্যবসার স্থানে রেখে দিন। এতে মিলবে উপকার।